বিবিপি নিউজ, শুভম বেরা, কলকাতা: খুব শীঘ্রই পুনরুজ্জীবন ফেরানো হবে বিএসএনএল কে , বুধবার লোকসভায় সেই আশ্বাস দেন টেলিকম মন্ত্রী সঞ্জয় ধোতারে। অনেক প্রশ্ন উঠে আসায়, তিনি বলেন লাইসেন্স প্রাপ্ত এলাকায় টুজি, থ্রিরজি এবং ফোরজি পরিষেবা দিয়ে থাকে বিএসএনএল। কিন্তু বর্তমানে ১৫ হাজার কোটি টাকার দেনার দায়ে ডুবতে বসেছে এই সংস্থা। মাসের পর মাস কর্মীদের মাইনে দিতে নাজেহাল হয়ে পড়েছে এই সংস্থা।
তবে দেশের বিভিন্ন টেলিকম সার্ভিসের সঙ্গে টেক্কা দিয়ে চলছে সরকারি সংস্থা। দেশের সর্ববৃহৎ ফোরজি নেটওয়ার্ক জিও-র সঙ্গে কম্পিটিশনে নেমেছে এই টেলিকম।
তবে দেশের বিভিন্ন টেলিকম সার্ভিসের সঙ্গে টেক্কা দিয়ে চলছে সরকারি সংস্থা। দেশের সর্ববৃহৎ ফোরজি নেটওয়ার্ক জিও-র সঙ্গে কম্পিটিশনে নেমেছে এই টেলিকম।