এক লাফে ৪০ টা বছর,ভার্চুয়াল আয়নায় সেই আমি কে দেখে নিতে হুড়োহুড়ি সোস‍্যাল মিডিয়ায় - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

এক লাফে ৪০ টা বছর,ভার্চুয়াল আয়নায় সেই আমি কে দেখে নিতে হুড়োহুড়ি সোস‍্যাল মিডিয়ায়

বিবিপি নিউজ, অনিন্দিতা কর:  বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনায় নিজেদের বুড়ো সাজাতে মত্ত ইন্টারনেট ব্যবহারকারীরা।ফেস অ‍্যাপের মাধ্যমে এক লাফে ৪০ টা বছর পেরিয়ে নিজের কেমন লাগছে তা দেখতে ব‍্যাস্ত সেলেব থেকে আমজনতা। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ , ইনস্টাগ্রামে ভরে গেছে বুড়ো বুড়ি তে।৪০,৫০ বছরের এই ভার্চুয়াল আমি কে দেখতে হুড়োহুড়ি এই ইন্টারনেট ব্যবহারকারীদের।


শুধুই কি আপনার পরিচিত মানুষ ও বন্ধুবান্ধব রা ? শ্রোতের গা ভাসিয়েছে টলিউড, বলিউড, হলিউড ও ক্রীড়া জগতের তারকারাও। সবই এই ফেস অ‍্যাপের কামাল।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এ আপনার বয়সে এমন কল্পনার টান দিচ্ছে যে নিজেই নিজের প্রেমে পড়ে যাবেন।আর এটাই এই অ্যাপের ইউএসপি বলা চলে।

বছর দুয়েক আগে এক রুশ অ্যাপ নির্মাতা এই অ্যাপ বাজারে আনে।2019 এ এই অ্যাপটির জনপ্রিয়তা একটি নতুন হাওয়া লেগেছে।শুধু বুড়ো নয় বয়স ও কমাতে পারে এই নতুন অ্যাপ,পাল্টে দিতে পারে চুলের স্টাইল , হাসি ফোটাতে পারে গোমরা মুখে।ইতিমধ্যে অ্যাপটি ডাউনলোড সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে।তবে সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা এই অ্যাপটি আপনার ক্যামেরায় আড়ি পাতছে না তো ?বা আপনার ফটো তার সার্ভারে জমা রাখছে না তো? অবশ্য ইন্টারনেট ব্যবহারকারীদের এসবে কোনো মাথাব্যথা নেই।

Pages