বিবিপি নিউজ, কলকাতা: জয়েন্ট কনফেডারেশন অব ট্রান্সপোর্ট ওনার্স অব ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত বাস-ট্রাকের একাধিক সংগঠনের সদস্যরা ভাড়াবৃদ্ধি, জ্বালানির মূল্য কমানো, পুলিসি জুলুম বন্ধ সহ একাধিক দাবিতে বুধবার লেনিন সরণীর জ্যোতি সিনেমা হলের পাশে বিক্ষোভ দেখালেন বাস-ট্রাকের মালিকরা।
এদিনই কনফেডারেশনের অধীনে থাকা ট্রাক মালিকদের সংগঠন, ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব পৃথক ভাবে নিজেদের দাবিদাওয়া তুলে রাজভবনে স্মারকলিপি জমা দেয়।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বাসের ভাড়া প্রথম দু’কিলোমিটারে ন’ টাকা করার দাবি করছি। বর্তমানে প্রথম চার কিলোমিটারে বাস ভেদে সাত-আট টাকা ভাড়া রয়েছে। সম্প্রতি যেভাবে বিমার হার বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, তাতে বাস চালানোর খরচ বেড়ে গিয়েছে। দাবি আদায়ে আগামী ২৬ আগস্ট এবারই প্রথম দিল্লিতে ধর্নার ডাক দেওয়া হয়েছে। আমাদের ইস্যুগুলি যাতে সংসদে তোলা হয়, তার জন্য রাজ্যের এমপিদের চিঠি দেওয়া হবে।