মধ‍্যবিত্তদের সাধ্যের মধ্যে নতুন রুপে বাজারে বাজাজ ১২৫! - BBP NEWS

Breaking

শনিবার, ১৩ জুলাই, ২০১৯

মধ‍্যবিত্তদের সাধ্যের মধ্যে নতুন রুপে বাজারে বাজাজ ১২৫!

বিবিপি নিউজ: মধ‍্যবিত্তদের নাগালে এবার বাজারে আসতে চলেছে পালসার ১২৫। ভারতের বৃহত্তম বাইক রপ্তানি সংস্থা ,বাজাজ জানিয়েছে ১২৫ সিসি ইঞ্জিনের বাজারে , পালসার ১২৫ নবতম সংযোজন হতে চলেছে। বিদেশের বাজারে ' বাজাজ ১২৫ ' এসে গেলেও ভারতের বাজারে তা আসেনি।

১৫০ সিসি র বাইক মধ‍্যবৃত্তদের নাগালের বাইরে সেই ক্রেতা দের একটি অংশ কে টানতে বাজারে আসছে 'বাজাজ ১২৫'। ইতিমধ্যে পয়লা এপ্রিল থেকে বাইকের দাম বেড়েছে। নতুন নিয়ম হয়েছে ১৫০ সিসি র বাইকের ক্ষেত্রে এবিসি রাখতেই হবে। এবং ১২৫ সিসির ক্ষেত্রে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। বাইক দুর্ঘটনার ক্ষেত্রে এবিসি খুবই কার্যকরী কিন্তু এতে বাইকের দাম বেড়ে যায় প্রায় ৭-৮ হাজার টাকা। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এর জন্য আরও ২ হাজার টাকা ।তাই বাজাজের এই সিদ্ধান্ত। আগামী ২ মাসের মধ্যে এই বাইক বাজারে এসে যাবে বলে জানিয়েছেন বাজাজ কম্পানি।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages