ভারী বর্ষণে ধস, তলিয়ে গেল যাত্রীবোঝাই গাড়ি - BBP NEWS

Breaking

শনিবার, ১৩ জুলাই, ২০১৯

ভারী বর্ষণে ধস, তলিয়ে গেল যাত্রীবোঝাই গাড়ি

বিবিপি নিউজ নেটওয়ার্ক: একদিকে জলের জন্য হাহাকার অন্যদিকে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। একদিকে ২০ টাকার জল কয়েকশো টাকায় কিনে প্রাণ বাঁচাতে মরিয়া চেন্নাই-এর নাগরিকরা। অপরদিকে প্রবল বর্ষনের জলে বিপন্ন জনজীবন।

ভারী বর্ষণের জেরে ধসে বন্ধ পাহাড়ের ১০নং জাতীয় সড়ক। প্রবল বৃষ্টিতে বাড়ছে তিস্তা,তোর্স,ও জলঢাকা নদীর জল। বৃষ্টির জলের জের বন্যার সৃষ্টি অসমে।

অন্যদিকে, প্রচন্ড বৃষ্টির জেরে ঢস হিমাচল প্রদেশের কান্দাঘাট চিলি রোড। পাহাড়ের রাস্তায় ভূমি ধসের জেরে বিপর্যস্ত নাগরিকরা। এদিন ধসের জেরে একটি যাত্রীবোঝাই গাড়ি খাদে পড়ে যায়,তবে এখনও পর্যন্ত কোনোও রকম খবর পাওয়া যায়নি। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে উদ্ধারের চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.




Pages