জনপ্রিয়তা হারিয়েছে,বাইক‌ বিক্রি বন্ধের সিদ্ধান্ত কম্পানির - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

জনপ্রিয়তা হারিয়েছে,বাইক‌ বিক্রি বন্ধের সিদ্ধান্ত কম্পানির

বিবিপি নিউজ: ফের জনপ্রিয় বাইক বন্ধের সিদ্ধান্ত বাজাজ কম্পানির। ভারতে Bajaj V15 মোটরসাইকেল উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল Bajaj Auto। উৎপাদন বন্ধের সাথেই এই মোটরসাইকেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। জনপ্রিয় এয়ারক্রাফট কেরিয়ার এইএনএস ভিক্রান্ত নিয়ে ‌‌ V15 মোটরসাইকেল তৈরী করেছিল Bajaj Auto। এর ফলে লঞ্চের পরেই সুপারহিট হয়েছিল এই মোটর সাইকেল।


 লঞ্চের সাথে সাথেই বাজারে ঝড় তুলেছিল Bajaj V15। একাধিক দুর্বলতা থাকা সত্তেও গ্রাহকের মন জিতেছিল এই মোটরসাইকেল। ভারতীয় সেনার সাথে যুক্ত থাকার কারনে গ্রাহকের মন ছুঁয়েছিল Bajaj V15।

125cc ইঞ্জিনের মোটরসাইকেলের দামে Bajaj V15 মোটরসাইকেলে রয়েছে 150 cc ইঞ্জিন। লঞ্চের পরে অল্প সময়ে 1 লক্ষ  V15 মোটরসাইকেল বিক্রি করেছিল Bajaj Auto। 2018 সালে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা কমতে শুরু করে। নতুন ভার্সান লঞ্চ করেও এই মোটরসাইকেল বিক্রিতে গতি আনতে ব্যর্থ হয়েছে কোম্পানি।

সম্প্রতি লঞ্চ হওয়া Bajaj V15 ‘Power Up' এর এক্স শো-রুম দাম 66,379 টাকা। সম্প্রতি এই মোটরসাইকেলে ABS যোগ করতে বাধ্য হয়েছে Bajaj Auto। এর ফলে অনেকটাই দাম বেড়েছে V15 এর। তাই জনপ্রিয়তায় ধ্বস নেমেছে।


বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages