ফের গ্রাম থেকে উদ্ধার প্রচুর বোমা, ধন্ধে পুলিশ! - BBP NEWS

Breaking

বুধবার, ১০ জুলাই, ২০১৯

ফের গ্রাম থেকে উদ্ধার প্রচুর বোমা, ধন্ধে পুলিশ!

বিবিপি নিউজ নেটওয়ার্ক: বীরভূমের ধারাবাহিকভাবে বোমা উদ্ধারের পর এবার প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিস।

মঙ্গলবার সন্ধ্যে নাগাদ পুলিস গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার বর্জোল এবং রোধিপুর গ্রামের মাঝে এক জায়গা থেকে ২২৩ প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে। পুলিস জানিয়েছে, প্রতি প্যাকেট ৫০ কেজি করে এই বিস্ফোরক রয়েছে।

আরও তদন্ত করে আটটি বিশাল বস্তা উদ্ধার করে। তার মধ্যে প্রতিটি বস্তায় ১০০০টি ডিনামাইটের ১০টি করে প্যাকেট রয়েছে। এলাকার একটি কালভার্টের নীচ থেকে এগুলি উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, মূলত পাথর খাদান এলাকাতে এই বিস্ফোরক ব্যবহৃত হয়।

 কে বা কারা এই অরক্ষিত স্থানে বিপুল পরিমাণ বিস্ফোরক রাখল, তা নিয়ে পুলিস মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বীরভূমের আবারও প্রচুর বোমা উদ্ধার। পাঁড়ুই ও নানুরে প্রচুর বোমা মিলেছে। নানুর থানার বন্দর গ্রাম থেকে খুজুটিপাড়া যাওয়ার পথে পালিটা মোড়ের কাছে পরিত্যক্ত একটি পোল্ট্রি ফার্মের পিছন থেকে উদ্ধার হয় চার ড্রাম বোমা। অন্যদিকে, পাঁড়ুইয়ের শিমুলিয়া গ্রাম সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

বীরভূমের পুলিস সুপার শ্যাম সিং বলেন, প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে।

Pages