বিবিপি নিউজ নেটওয়ার্ক: দু'বছর পর বড়পর্দায় 'কামব্যাক' হৃতিক রোশনের। আর ফিরেই কেল্লাফতে!সুপার থার্টি'র হাত ধরে।
মুক্তি পেতে না পেতে রমরমিয়ে ব্যবসা শুরু করেছে হৃতিকের ছবি। দু'দিনেই 'সুপার থার্টি' কামিয়েছে ৩০ কোটি টাকা।
প্রথম দিনেই ১১.৮৩ কোটি টাকার ব্যবসা করে হৃতিকের ছবি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ব্যবসার হারে দেখা গিয়েছে ব্যাপক উত্থান। টিকিটের বিক্রি বেড়েছে প্রায় ৫০ শতাংশ। শনিবার প্রায় ১৮ কোটি টাকার ব্যবসা করে 'সুপার থার্টি'। এমনকি ওপেনিংয়ে বক্স অফিস আয়ের নিরিখে হৃতিকের আগের ছবি 'কাবিল'কেও পেছনে ফেলে দিয়েছে হৃতিকের ছবি।
দেশের বাইরেও 'গ্রিক গড'-এর ছবি বেশ সফল। বিশ্বজুড়ে একদিনে ৬.১৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে তাঁর ছবি। দু'দিনের সংগ্রহ দেখে অবশ্য সঠিক করে বলা সম্ভব নয় কবীর সিংকে টক্কর দিতে পারবেন কিনা হৃতিক।