বিবিপি নিউজ নেটওয়ার্ক: কাউন্টডাউনের সময়েই হল না উৎক্ষেপন। শত চেষ্টা করেও সফল হল না চন্দ্রযান-২ এর অভিযান। উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগেই ধরা পড়ে গেল ত্রুটি। শেষ মুহূর্ত স্থগিত হয়ে গেল চন্দ্রযান ২ এর উড়ান।
ISRO: A technical snag was observed in launch vehicle system at T-56 minute. As a measure of abundant precaution, #Chandrayaan2 launch has been called off for today. Revised launch date will be announced later. pic.twitter.com/ev5FxB8WKw
— ANI (@ANI) July 14, 2019
রবিবার দেশের ইতিহাসে এক ঐতিহাসিক রাত হিসেবে মনে রাখতে দেশবাসী,তবে এদিন রাত ২টো ৫১ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস মার্ক ৩ রকেট বা বাহুবলীর। তবে কাউন্টডাউনের সময়েই তা স্থাগিত করে দেওয়া হল প্রযুক্তিগত ত্রুটির কারণে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্ক্ষেপণের পরবর্তি দিনক্ষণ পরে জানানো হবে।
উত্ক্ষেপণের আগে ইসরো কর্তারা জানিয়েছিলেন, বাহুবালীর উড়ান নিয়ে কোনও চিন্তা নেই। আবহাওয়া ভাল। তবে চাঁদের মাটিতে অবতরণ নিয়েই চিন্তা বেশি। পাশাপাশি ইসরোর প্রধান জানান, অভিযান বাতিল হলে পরে তা উত্ক্ষেপণ করা যেতে পারে তবে তার জন্য জটিল প্রযুক্তিগত পদ্ধতি পার হতে হবে। এর জন্য লেগে যেতে পারে এক সপ্তাহ বা এক মাস।
বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.
