![]() |
| অরিন্দম দাস |
ডাঃ বিধান চন্দ্র রায়ের
১৮৮২, ১লা জুলাই জন্ম।
তাঁর জন্যই তো আমাদের
এই বঙ্গভূমি হয়েছে ধন্য।
বিলেত ফেরত সুশিক্ষিত,
তিনি বেশ বিখ্যাত ডাক্তার।
তাঁর চিকিৎসাধীনেই হত
সকল রোগীর উপকার।
সন ১৯৪৮ হতে আমৃত্যু
মুখ্যমন্ত্রী -রাজ্য সরকার।
১৯৬১ সালে "ভারত রত্ন",
তিনি এ বঙ্গের রূপকার।
সন ১৯৬২, ১লা জুলাই,
ওনার হল জীবনাবসান।
ডাক্তারবাবুর কীর্তি নিয়ে
আজও তো হয় গুণগান।
প্রতি বছরের ১লা জুলাই
তাঁকে করি মোরা স্মরণ।
জাতীয় চিকিৎসক দিবস
হিসেবে করি সবে পালন।
আপনি কি গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস,ফিচার, গবেষণা মূলক লেখা লেখেন। তাহলে আপনার অপ্রকাশিত লেখা টাইপ করে (বাংলা মোবাইল ফ্রন্ট অথবা অভ্র ফ্রন্টে) পাঠিয়ে দিন আমাদের দপ্তরের হোয়াটস্অ্যাপ নম্বরে 7003345558।
সঙ্গে আপনার ছবি ও পরিচয়। প্রতিদিনই লেখা পাঠাতে পারেন। নির্বাচিত লেখা প্রকাশ হবে আমাদের পোর্টালে প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার।
আপনি কি ছবি তুলতে বা ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনার আঁকা বা তোলা ইউনিক ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের দপ্তরের ইমেল-এ (bbplive.news@gmail.com) । আমরা প্রকাশ করবো আপনার আঁকা বা তোলা অপ্রকাশিত ছবি।
