বিবিপি নিউজ, অনিন্দিতা কর, কলকাতা: আরও একবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারত। ১৬ ও ১৭ ই জুলাই অর্থাৎ মঙ্গল ও বুধবার এই বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের আকাশে।এটাই এই বছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ এরপর আগামী বছরের জানুয়ারিতে আবার দেখা পাওয়া যাবে এই গ্রহন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখা যাবে এই গ্রহন,এই সময় চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় চলে আসবে ফলে ঢাকা পরে যাবে চাঁদ।
জানা গেছে, ভারতীয় সময়ে রাত ১ টা ৩১ মিনিটে শুরু হবে গ্রহণ, ৪ টে ২৯ মিনিটে চাঁদ সম্পূর্ণ নিমজ্জিত হবে অন্ধকারে। আবার ভোর ৫টা ৪৯ মিনিটে অন্ধকার থেকে বেরিয়ে আসবে চাঁদ। গ্রহনের সময় লাগবে মোট ৫ঘন্টা ৩৪ মিনিট। জানা যাচ্ছে, ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই গ্রহন দেখা যাবে। বুধবার বাংলাদেশে রাত ১২ টা ৪২ মিনিট ১২ সেকেন্ড শুরু হবে এবং শেষ হবে ভোর ৩টে ৩০ মিনিট ৪৮ সেকেন্ডে। চন্দ্রগ্রহণটি মূলত ভারত মহাসাগরের মরিশাসের পূর্ব দিক থেকে দক্ষিণ আটল্যান্টিক মহাসাগরের সেন্ট হেলেন অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্য কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পূর্যন্ত দেখা যাবে।