ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় মৃত্যু ১১জনের,আহত ৮০জন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় মৃত্যু ১১জনের,আহত ৮০জন

বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১জনের,আহত প্রায় ৮০ জন। ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে। এদিন সকালে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে প্রান হারিয়েছে কমপক্ষে ১১জনের। আহত হয়েছেন আরো অন্তত ৮০ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১০ জন, তাদেরকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন সেদেশের সংবাদ মাধ্যম।

জানা গিয়েছে মধ্য পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেন একই লাইনে চলে আসে যার ফলে চালকের তৎপরতায় ট্রেনের গতিবেগ কমিয়ে নিয়ে আসলেও দূর্ঘটনা ঠেকানো যায়নি, সরাসরি দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে হয় এরফলে ট্রেনের নিত্যদিনের যাত্রীরা আহত হয়েছেন ও কয়েকজন যাত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages