পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ফেল ধর্নায় কর্মীরা! - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ জুলাই, ২০১৯

পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ফেল ধর্নায় কর্মীরা!

বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা,কলকাতা: রাজ্যে ধর্ণা যেন পিছু ছাড়ছে না। আগামী কাল ফের ধর্ণায় বসতে চলেছে অবসরপ্রাপ্ত কর্মীরা। পিএফে ন্যূনতম পেনশন সাড়ে সাত হাজার টাকা করার দাবিতে কাল, সোমবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিসের সামনে ধর্নায় বসতে চলেছেন অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশ।


  সংগঠনের এগজিকিউটিভ মেম্বার অমিয়কুমার দাস বলেন, সরকার ন্যূনতম পেনশন এক হাজার টাকা করেছে। তা এখন দুই হাজার টাকা করার জন্য উদ্যোগ শুরু হয়েছে বলে শুনেছি। কিন্তু কোনও ব্যক্তির বা পরিবারের তরফে ওই টাকায় সংসার চালানো যে সম্ভব নয়, তা সবাই জানেন।
 
 আমাদের দাবি, সাত হাজার টাকা হোক পেনশন। তার সঙ্গে যোগ রাখা হোক মহার্ঘ ভাতা বা ডিএ’র। এর ফলে বাজারদর চড়লে, পেনশন প্রাপকের প্রাপ্য টাকাও বৃদ্ধি পাবে। যাঁরা অবসর নিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী যাতে ইএসআই’য়ের আওতায় চিকিৎসার সুযোগ পান, তার ব্যবস্থা করুক কেন্দ্র, চাইছেন অমিয়বাবুরা। যাঁরা তুলনামূলক উচ্চ বেতনে অবসর নিয়েছেন, তাঁদের পেনশন যাতে শেষ পাওয়া বেতনের বেসিক ও ডিএ’র ৫০ শতাংশ হয়, তা নিশ্চিত করতে চাইছেন তাঁরা।

তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারকে বারবার এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি,জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্তারা। এর পরেই ইপিএস ৯৫ পেনশনার্স অ্যাসোসিয়েশনের আওতায় অবসরপ্রাপ্তরা সল্টলেকে সংস্থার আঞ্চলিক দপ্তরে ধর্নায় বসবেন।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages