বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়,কলকাতা: মেট্রো তে ফের ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা।কিন্তু এই কিছু দিন অন্তর এই দুর্ঘটনার জন্য দায়ী কে? বার বার ভোগান্তির মুখে প্রাণ হারাতে হচ্ছে নিত্য যাত্রীদের।
মেট্রো কামরার দরজায় আটকে গিয়েছে যাত্রীর হাত। অথচ দেহ স্টেশনে। তাও থামল না ট্রেন। যাত্রীকে নিয়েই ছুটল। সুড়ঙ্গে উদ্ধার হল যাত্রীর দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিটে। নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? উঠছে প্রশ্ন।
যাত্রীর দেহের কোনও অংশ আটকে গেলে খুলে যায় স্বয়ংক্রিয় দরজা। কিন্তু শনিবার মেট্রোর কামরার সেন্সর কাজ করল না কেন? তাহলে কি গাফিলতিতেই প্রান খোয়ালেন যাত্রী। এদিন সন্ধে ৭টা নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী মেট্রো ধরতে যান এক যাত্রী। কিন্তু দরজা বন্ধের সময় আটকে যায় তাঁর হাত। শরীরের বাকি অংশ তখনও বাইরে। কিন্তু এক যাত্রীর হাত আটকে যাওয়ার পরও খোলেনি মেট্রোর দরজা। ওই অবস্থাতেই ছুটে চলল মেট্রো রেল।
কিছুদূর যাওয়ার পর আপত্কালীন ব্রেক কষেন চালক। ট্রেন থামার পর দেখা যায়, লাইনের ওপরে পড়ে ওই যাত্রী। মৃত্যু হয়েছে তাঁর।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও ট্রেনটি ওই যাত্রীকে নিয়ে ছুটে যায়। এমনকি ট্রেনের ভিতরে কাজ করেনি আপত্কালীন ব্যবস্থা কাজ করেনি।
ওই যাত্রীর দেহটিকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। মৃত ব্যক্তির বাড়ি কসবা, নাম সজল কাঞ্জিলাল।তিনি নন্দনে প্রতিদিন যেতেন পত্রিকা বিক্রয় করতে , প্রতিদিনের মতো গতকালকে বাড়ি ফিরছিলেন। কিন্তু ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মৃতের পরিবার আজ শেক্সপিয়ার সরণী থানার মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।