ফেসবুক করায় স্ত্রীকে খুনের চেষ্টা গুনধর স্বামীর! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

ফেসবুক করায় স্ত্রীকে খুনের চেষ্টা গুনধর স্বামীর!


বিবিপি নিউজ নেটওয়ার্ক,মালদা: সোশ্যাল মিডিয়া আসক্তি হয়ে পড়েছে বর্তমান জেনারেশন তা আর বলতে বাকি রইল না। এবার ফেসবুক করায় যত বিপত্তি, স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী।

স্ত্রী’র মোবাইলে ফেসবুক করাতেই সন্দেহ স্বামীর । আর সেই সন্দেহের জেরে নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে ।

সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের মালদা শহরের উত্তর বালুচর এলাকায়। এই ঘটনার পর আক্রান্ত ওই গৃহবধূকে পরিবারের লোকেরাই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

এই ঘটনায় গুনধর স্বামী বাপ্পা রজকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম প্রতিমা রজক (৩২)। অভিযুক্ত স্বামী বাপ্পা রজক। ওই দম্পতির দশ বছরের রাজীব রজক নামে এক পুত্র সন্তান রয়েছে‌।সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পাঠরত ।

সোমবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে ফেসবুক করা নিয়ে বচসা বাধে স্বামী বাপ্পা রাজকের। এরপর সন্দেহের বশে স্ত্রী প্রতিমাদেবীকে লোহার রড দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা চালায় অভিযুক্ত স্বামী।

আক্রান্ত গৃহবধূ প্রতিমা রজক জানিয়েছেন, তার স্বামী একটা সময় শ্রমিক সরবরাহ এবং রংয়ের কাজ করতেন । বর্তমানে সে বেকার। বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান তিনি। সোমবার রাতে মদ খাওয়ার জন্য তার স্বামী ৫০০ টাকা চেয়েছিল । সেই টাকা দিতে অস্বীকার করি।

এরপরই শুরু হয় ফেসবুক করা নিয়ে স্বামীর সন্দেহ। প্রকাশ্যেই পরকীয়া সন্দেহ করেই শ্বশুর বাড়িতেই বাপ্পা লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টা চালায়। ‌
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরি। এরপরই আশেপাশের লোকজন এবং পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় বাপ্পা রজক।

Pages