ছাড় নেই‌‌ মন্ত্রীদের! কড়া‌ নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

ছাড় নেই‌‌ মন্ত্রীদের! কড়া‌ নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বিবিপি নিউজ নেটওয়ার্ক: আর ছাড় নেই, এবার আরও শক্ত হাতে হাল ধরতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকটা যেন সেই লক্ষ্যেই এবার কড়া‌ হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সংসদের অধিবেশনে যে সব মন্ত্রীরা অনুপস্থিত রয়েছেন তার তালিকা চাইলেন প্রধানমন্ত্রী নিজে।

সেই অনুপস্থিতির তালিকা আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই প্রধানমন্ত্রীর হাতে পৌঁছতে হবে, দেওয়া হয়েছে এমন কড়া নির্দেশও। বিজেপির সংসদীয় বৈঠকে লোকসভায় যে সব মন্ত্রীরা গরহাজির থাকছেন তার তালিকা তলব করেন প্রধানমন্ত্রী।

বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে “রাজনীতির উর্ধ্বে উঠে কাজ” করার ব্যাপারে দলীয় সাংসদদের পরামর্শও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই বৈঠকে দেশের সাম্প্রতিক জলসংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে এবং জনগণের সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করারও পরামর্শ দেন। দলীয় সাংসদের পরামর্শ দেন যে, "সাংসদদের অবশ্যই তাঁদের নির্বাচনী এলাকায় গিয়ে কিছু না কিছু অনন্য কাজ করতে হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে মিশে কাজ করতে হবে এবং সামাজিক কাজেও অংশগ্রহণ করতে হবে"। 

Pages