মহিলা ব্যবহারকারীদের সুবিধার্থে গুগল ম্যাপে নতুন ফিচার! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

মহিলা ব্যবহারকারীদের সুবিধার্থে গুগল ম্যাপে নতুন ফিচার!

বিবিপি নিউজ: দেশের যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ফের নতুন ফিচার নিয়ে আসলো গুগল ম্যাপ। বারবার ভারতের রাস্তার গাড়িতে একের পর এক ধর্ষন ডাকাতি ও নানা সমস্যার সম্মুখীন হতে হয় দেশের নাগরিকদের।

এবার কোনও ক্যাব চালক নির্দিষ্ট রুট ছেড়ে অন্য পথ ধরলেই যাত্রীকে নোটিফিকেশন পাঠিয়ে তা জানিয়ে দেবে গুগল। এ ব্যাপারে গুগল ম্যাপস-এর প্রোডাক্ট ম্যানেজার অ্যামান্ডা বিশপ বলেছেন, ‘শুধুমাত্র ভারতের জন্যই আমরা গুগল ম্যাপে নয়া ফিচার এনেছি।

 ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে। ভারতে গবেষণা চালিয়ে আমরা দেখেছি, অনেক যাত্রীই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। এই কারণেই এই নতুন ফিচার।’ কোথাও যাওয়ার সময় গুগল ম্যাপে নিজের গন্তব্য দিয়ে দেওয়ার পরেই রুটের হদিশ পাওয়া যায়। এবার সেখানে ‘স্টে সেফার’ এবং ‘গেট অফ-রুট অ্যালার্ট’ নামে নতুন দুটি অপশন থাকবে। সেখানে ক্লিক করলেই এই অপশন দুটি অ্যাক্টিভ হয়ে যাবে।

Pages