বাংলার পর্বে রাজনীতিবিদ ও সাংবাদিক সম্মেলন - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

বাংলার পর্বে রাজনীতিবিদ ও সাংবাদিক সম্মেলন

বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়,কলকাতা: বর্তমান সমাজে এখন সব থেকে বড় সমস্যা রাজনীতিবিদ ও সাংবাদিকদের আভ্যন্তরিন সমালোচনা । এরা পরস্পর একে অপরকে দোষারোপ করে থাকে বহু বছর ধরে। কিছুটা বিতর্ক ও কিছুটা আলোচনার মাধ্যমে কিছু সাংবাদিক ও কিছু রাজনীতিবিদ তাদের বক্তব্য পেশ করেন।

এদিন রাজনীতিবিদ কামাল হোসেন খান বলেন, এখনকার সংবাদ পত্র গুলি স্ট্রিঙ্গারদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন দালাল চক্রের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। ওই‌ কথার পরিপ্রেক্ষিতে
আজকাল পত্রিকার সাংবাদিক সম্রাট মুখপাধ্যায় বলেন,সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে সংবাদ করলে ,সংবাদপত্রটি পরের দিন কম বিক্রি হবে , কারন মানুষ সংবাদপত্রের মাধ্যমে সমর্থন খোঁজে। মানুষের নিজস্ব মত থাকে আর সেটা যাচাই করে পরের দিন সকালের খবরের কাগজে।

রাজনীতি বিদের দাবি সাংবাদিকরা ভুল খবর,পক্ষ নিয়ে খবর ছাপে, টাকা দিয়ে খবর প্রকাশ করে।
পাল্টা যুক্তি দিয়ে সাংবাদিকদের দাবি এগুলি করার জন্য রাজনীতিবিদরাই বাধ্য করেন এবং কিছুটা বিভিন্ন মালিকানা শক্তির প্রভাবেও হয়ে থাকে।

Pages