বিবিপি নিউজ,কাকিনাড়া: সপ্তাহের প্রথম দিনেই অফিস টাইমে রেল অবরোধের জেরে দুর্ভোগে শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা।
এদিন সকাল ৯:০৫ থেকে কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেটের কাছে অবরোধ শুরু করেন বাসিন্দারা। অবরোধকারী জানান ভোটের সময় থেকে চলা অশান্তির প্রতিবাদে এই অবরোধ বলে জানা গিয়েছে। ঘটনার জেরে বারাকপুর থেকে নৈহাটি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ। এর জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের।