বিবিপি নিউজ,অরিন্দম হরি,উত্তর ২৪ পরগণা: এই স্লোগানকে সামনে রেখে আজ উত্তর ২৪ পরগণার চাঁদপাড়াতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের,উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ। আমরা সবাই জানি,আমাদের এই 'পৃথিবী' নামক গ্রহের পূর্বসূরি হলো সবুজ উদ্ভিদ। তারাই আমাদের পালন কর্তা, সাথে সাথে রক্ষাকর্তা।
এলাকায় শতকরা ৩৩ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আছে মাত্র শতকরা ১৩ ভাগ। এই বিরাট ঘাটতি পূরনের উদ্যেশ্যে আজ চাঁদপাড়াতে অরণ্য সপ্তাহের (১৪-২০ জুলাই) প্রথম দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির উদ্যোগে দেবাশীষ রায় ও রত্না রায়ের তত্বাবধানে সকাল ৯.৩০ টায় জেলা সভাপতি মাননীয় সৌরভ চক্রবর্তীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য পদযাত্রা হয়।
এদিন রাজ্য নেতৃত্ব মিলন গাইন,পুলক চক্রবর্তী,জেলা নেতৃত্ব সমির মন্ডল,প্রদীপ্ত সরকার,পাপড়ি রায়,অনিন্দিতা ভৌমিক, সুস্মিতা ভৌমিক,দেবব্রত ঘোষ,সুরজিৎ দত্ত,তপন ভৌমিক, পার্থ দাশগুপ্ত,পার্থ মুখার্জী, সুশীল বিশ্বাস, মুজিবর গাজী প্রমুখরা পা মেলালেন পরিবেশ রক্ষার পদযাত্রাতে। কুচকাওয়াজ, স্কুলের ছাত্র-ছাত্রী,এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপস্থিতি ছিলো অসংখ্য ।গাছকে জড়িয়ে,গাছ থেকে সমস্ত হোডিং সহ পেরেক দিয়ে পোতা সমস্ত ব্যানার খুলে ফেলা,গাছ রোপণ করে 'একটি গাছ,আনেক প্রান' এর যে স্লোগান ছাত্র-ছাত্রী আওয়াজ তুললো তা ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত। প্রকৃতিকে রক্ষা করার যে প্রয়াস তাতে পা মেলান অগনিত মানুষ।
বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.
আপনার ফোনে আরো খবর পেতে ক্লিক করুন WHATSAPP