ঝাড়ফুঁকের নামে বধূকে ধর্ষণ,গ্রেপ্তার এক - BBP NEWS

Breaking

রবিবার, ১৪ জুলাই, ২০১৯

ঝাড়ফুঁকের নামে বধূকে ধর্ষণ,গ্রেপ্তার এক

বিবিপি নিউজ,ভাঙড়: কুসংস্কার যেন পিছু ছাড়ছে না। যতই সচেতন করা হচ্ছে ততই বেড়ে চলেছে কুসংস্কারের ঘাঁটি। এবার কুসংস্কারের কেন্দ্র ভাঙড়। জানা গিয়েছে ঝাড়ফুঁকের নাম করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে।

 ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার কাটাডাঙা গ্রামে। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর পুলিস ওই ভন্ড তান্ত্রিককে গ্রেপ্তার করেছে।

 অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি জোর করে আটকে রাখা ও খুনের হুমকির কেস রুজু করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার বাসিন্দা ওই গৃহবধূ। ঝাড়ফুঁকের মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান করতে পারে হামিদ মোল্লা নামে ওই তান্ত্রিক।

 কাশীপুরে বাপের বাড়ি এসে ওই তান্ত্রিকেদর কথা জানতে পেরে তার কাছে যান গৃহবধূ। শুক্রবার মহিলা যখন ওই ভন্ড তান্ত্রিকের কাছে যান, সে সময় তাঁকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর জোর করে মহিলাকে ধর্ষণ করে হামিদ মোল্লা। শুধু তাই নয়, তাঁকে জোর করে আটকে রাখা হয়। বিষয়টি বাইরে বললে খুনের হুমকি দেওয়া হয়। অনেক পরে ছাড়া পেয়ে নির্যাতিতা মহিলা সরাসরি থানায় গিয়ে অভিযোগ করেন। এরপরে পুলিশ তাকে গ্রেফতার করে,তার বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করে।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে সাপের কামড়ে অসুস্থ রোগীকে নিয়ে ঝাড়ফুঁকের পর শনিবার কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

 ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের কালিকাপুর গ্রামে। অভিযোগ, এরপরও দেহটিকে দাহ না করে ফের ওঝার কাছে নিয়ে যায় পরিবারের লোকজন। খবর পেয়ে হারউড পয়েন্ট উপকূল থানার পুলিস গিয়ে ওঝাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে মনবালা দাস নামে এক গৃহবধূকে সাপে কামড়ায়। কিন্তু তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সারারাত ধরে চলে ঝাড়ফুঁক। এদিন দুপুরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীদের প্রচার ও সচেতনতায় ফিরছে না মানুষের হুঁশ,তারা এখনো কুসংস্কারের উপর বিশ্বাস করে। আর এই কুসংস্কারের ফলে বারবার প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ।

Pages