২১শে জুলাই এর প্রস্তুতিতে খাদ্যমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক হাঁটলেন নিজের বিধানসভা কেন্দ্রে! - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

২১শে জুলাই এর প্রস্তুতিতে খাদ্যমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক হাঁটলেন নিজের বিধানসভা কেন্দ্রে!

বিবিপি নিউজ,হাবড়া: ২১শে জুলাই এর প্রস্তুতিতে জনগণের সাথে মিছিলে পা মেলালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জোতিপ্রিয় মল্লিক। এদিন সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত পৃথিবা পঞ্চায়েতর বদরহাট এলাকায় এক পদযাত্রা করেন হাবড়া ১ নং ব্লক যুব সভাপতি  নেহাল আলির নেতৃত্বে।

এদিন বদরহাট থেকে নতুনহাট পর্যন্ত   21 শে জুলাই এর প্রস্তুতিতে ও সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমজনতার সাথে পায়ে পা মেলালেন হাবড়া বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাবড়া ব্লক তৃনমূল সংখ্যালঘু সেলের সভাপতি,তথা  উঃ ২৪ পরগনা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রিঙ্কু ইসলাম, উঃ ২৪ পরগনা জেলা যুব তৃণমূলের কার্যকরী সভাপতি  নিলিমেশ দাস, হাবড়া টাউন তৃনমূল, সভাপতি ঝন্টু দাস,  উঃ ২৪ পরগনা জেলাপরিষদের কর্মধক্ষ্য রেহানা খাতুন।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages