বনমহোৎসবে আগুরী পরিবার ফেসবুক গ্রুপের জলের জন্য গাছ লাগানোর বার্তা - BBP NEWS

Breaking

সোমবার, ১৫ জুলাই, ২০১৯

বনমহোৎসবে আগুরী পরিবার ফেসবুক গ্রুপের জলের জন্য গাছ লাগানোর বার্তা

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: গাছ লাগিয়ে ভরিয়ে তুলবো এই দেশ, তৈরি করবো সুখের পরিবেশ,২১শে এপ্রিল আগুরী পরিবার ফেসবুক গ্রুপ দুর্গাপুরে করেছিল "লাল উদ্যোগ"এবার "সবুজ উদ্যোগ" গ্রহন করলো।তাই  ১৪ই জুলাই বাঁকুড়া জেলার বড়জোড়া হাইস্কুলে বৃক্ষরোপণ করে অরন্য সপ্তাহ উৎযাপন করলো আগুড়ি পরিবার।

এই সবুজ উদ্যোগে উপস্তিত ছিলেন স্কুলের শিক্ষক শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়,স্কুলের ছাত্রছাত্রী,আগুরী পরিবারের এডমিনগন এবং পরিবারের প্রিয় সদস্যরা।আগুরী পরিবারের এডমিন ব্যাপী সামন্ত জানিয়েছেন আগুরী পরিবারের লক্ষ্য বৃক্ষরোপণ করা ও সচেতনতা বাড়ানো।

বছরের প্রায় ৩৬৫ দিনই এডমিন ও সদস্যর দ্বারা বৃক্ষরোপণ নিয়ে পোস্ট করে মানুষ কে সচেতন করা হয়।এই গ্রুপের মেম্বার প্রায় ১৫,০০০জন।আমরা প্রতিটি সদস্য কে গাছ লাগিয়ে সেলফি তুলে গ্রুপে পোস্ট করার আবেদন করেছি।আগুরী পরিবার ফেসবুক গ্রুপের বার্তা সুন্দর পরিবেশ গড়ে তুলতে,সর্বোপরি জলের জন্য গাছ লাগান।আমাদের এই কর্মসূচি বিভিন্ন সদস্য ও এডমিন দের দ্বারা গোটা রাজ্য জুড়ে চলবে সারামাস।আগুরী পরিবারের পক্ষ থেকে এডমিন শ্রী উত্তম পবি উপস্থিত ত সকল মানুষকে গাছ লাগাতে বলেছেন।এছাড়াও উপস্থিত মানুষের মাধ্যমে প্রতিবেশী মানুষকে গাছ লাগানোর বার্তা পৌঁছে দিতে বলেছেন।

বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.

Pages