পয়েন্ট রেঞ্জ থেকে খুন তৃণমূল অঞ্চল সভাপতি, তদন্তে পুলিশ! - BBP NEWS

Breaking

শনিবার, ১৩ জুলাই, ২০১৯

পয়েন্ট রেঞ্জ থেকে খুন তৃণমূল অঞ্চল সভাপতি, তদন্তে পুলিশ!

বিবিপি নিউজ,হরিহরপাড়া: গাড়ি থেকে নামিয়ে তৃণমূলনেতাকে গুলি করে খুন। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। মৃতের নাম সফিউল হাসান। 

মুর্শিদাবাদের হরিহরপাড়ার হুমাইপুরের প্রদীপডাঙা মোড়ের কাছে গাড়ি থেকে নামিয়ে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। তিনি হুমাইপুর অঞ্চল সভাপতির পদে ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খাওয়ার পর গাড়ি নিয়ে হরিহরপা়ডা উদ্দেশে রওনা দেন সফিউল। প্রদীপডাঙা মোড়ের কাছে গাড়িচালককে তিনি টাকা আনতে পাঠান। তখন গাড়িতে একাই ছিলেন তিনি।

অভিযোগ, সেইসময়ই কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে বোমাবাজি করতে থাকে। বোমাবাজির শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। সফিউলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সফিউলের মাথার পিছনে গুলি লাগে। তবে স্থানীয়রা এলাকায় পৌঁছতেই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে চম্পট দেয়। কারোরই মুখ স্পষ্ট করে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।


রাজনৈতিক কারণেই এই খুন কিনা, তা খতিয়ে দেখছে পুলিস। ঘটনার পর থেকে এলাকা থমথমে। এলাকা ঘিরে রেখেছে পুলিস।

Pages