বিবিপি নিউজ, নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে সাংবাদিকদের উপর হামলার রেশ এখনো কাটেনি। বারবার রক্তাক্ত হয়েছে কলম, ক্যামেরাধারী সত্যনেশী মানুষের। কিন্তু এর বিচার কোথায়,যারা দিনের পর দিন সমাজের সত্যচিত্র জনগণের সামনে তুলে ধরতে তৎপর,এখন তারাই আক্রান্ত। বহু প্রশ্ন থাকলেও সদুত্তর কোথায়?
বারাসতে সাংবাদিকদের উপর হামলার রেশ এখনো তরতাজা,শুকায়নি ক্ষতের আঘাত,মোছেনি চিন্হ।ফের আবার সাংবাদিক আক্রান্ত সেই ২৪ পরগনার ব্যারাকপুরে, কলকাতা নিউজের দীপঙ্কর ভৌমিকের পর এবার সংবাদ তিতুমীর পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্ত এবং তার সাথে আরো বেশ কিছু সাংবাদিক আক্রান্ত হলেন। এদিন ব্যারাকপুর কোর্টের অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সাথে দেখা করতে গেছিলেন ওই সম্পাদক তথা সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। সেই সময় কোর্টের মধ্যে বেশকিছু অসাধু আইনজীবী মিলে তিতুমীর পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্ত এবং তার সাথে যাওয়া বেশ কিছু সাংবাদিকদের মাটিতে ফেলে মারধর করতে থাকে। তখনই ওখানকার বেশকিছু আইনজীবী এবং আরো দু একজন সাংবাদিক মিলে তাকে বাঁচায় এবং দেখা যায় পত্রিকার সম্পাদকের মাথা এবং চোখ ফেটে গেছে এবং তার সাথে আসা সাংবাদিক বৃতি সুন্দর রায় মুখে কালশিটা দাগ পড়েছে এবং তার ডান কানে শুনতে কিছু অসুবিধা হচ্ছে এবং তাদের সাথে থাকা দুটি ফোন আইনজীবীরা ভেঙে দিয়েছে।
আইনজীবীদের হাতে আক্রান্ত গনমাধ্যমে, এর থেকেই ফের পরিষ্কার হল গনমাধ্যমের কর্মীদের সুরক্ষা নিয়ে, বারবার আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা, সত্য তুলে ধরলেই কোথায় গুলি করে হত্যা করা হচ্ছে আবার কোথাও লাঠি,ইট দিয়ে দুষ্কৃতীদের হাতে হামলার শিকার হচ্ছে, গনতন্ত্রের চতুর্থ স্তম্ভে এদের স্থান থাকলেও আর সংবাদ কর্মী তথা সাংবাদিকরা আক্রান্ত, সদুত্তর নেই প্রশাসনের কাছে।
ছবি: ধৃতরাষ্ট্র দত্তের ফেসবুক থেকে।