বিবিপি নিউজ নেটওয়ার্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাসেই প্রথম রাফাল যুদ্ধবিমান পাবে ভারত। অত্যাধুনিক এই যুদ্ধবিমান ভারতের হাতে তুলে দিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ফ্রান্স।
পাশাপাশি, চারটি যুদ্ধবিমানের প্রথম ব্যাচটি ভারতের হাতে আসবে আগামী বছরের মে মাসে। এবং রাফালের প্রথম স্কোয়াড্রন হিসেবে তা রাখা হবে পাকিস্তান সীমান্ত লাগোয়া আম্বালা বিমানঘাঁটিতে।
চুক্তি অনুযায়ী এই বিমান চালানোর প্রশিক্ষণ ও খুঁটিনাটি জানতে ইতিমধ্যেই ফ্রান্সে রয়েছে ভারতীয় বায়ুসেনার প্রতিনিধিদল। খুব শীঘ্রই সেই বিমান ওড়ানোর প্রশিক্ষণ শুরু হবে। ১ হাজার ৫০০ ঘণ্টা বিমান ওড়ানোর পর তা ভারতে নিয়ে যাওয়ার ছাড়পত্র মিলবে।