বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে প্রকৃতি রক্ষার বার্তা প্রগতি সোসাইটির - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ জুলাই, ২০১৯

বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে প্রকৃতি রক্ষার বার্তা প্রগতি সোসাইটির

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: ১৪থেকে ২১শে জুলাই অরন্যে সপ্তাহে  দুর্গাপুর অন্নপূর্ণা নগর বিবেকানন্দ প্রগতি সোসাইটি দুর্গাপুর শহর জুড়ে ২৫০টি চারাগাছ বোপন করার প্রতিশ্রুতি নিয়ে বৃক্ষরোপণ করে চলেছে উৎসবের মেজাজে।এই সোসাইটির পক্ষ থেকে আজ দুর্গাপুর ট্রাফিক এর সহয়তায় দুর্গাপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলে বৃক্ষরোপণ করে অরন্য সপ্তাহ উদযাপন করা হলো এবং বৃক্ষরোপনের সচেতনতা নিয়ে অনুষ্ঠান হলো।

এদিন উপস্তিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সূর্য শংকর রায় , দুর্গাপুর ট্রাফিক ওসি মহম্মদ আলি এবং ট্রাফিক  টিম,স্কুলের শিক্ষক শিক্ষিকা, সোসাইটির মেম্বার্সরা এবং স্কুলের প্রিয় ছাত্রছাত্রীরা।স্কুলের প্রিন্সিপাল অন্নপূর্ণার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।তিনি জানিয়েছেন বর্তমানে দূষণ, বিশ্ব উষ্ণায়ন এই সব সমস্যার একটাই সমাধান তা হলো বৃক্ষরোপণ।স্কুলের ছাত্রছাত্রীরা জানিয়েছে আমাদের প্রিয় বন্ধু হলো গাছ।

গাছ ছাড়া আমরা এক মুহুরত বাঁচতে পারবো না।একটি গাছ কাটলে ১০টি গাছ বোপন করতে হবে।একটি গাছ ১০টি এ.সি এর সমান কাজ করে।সোসাইটির সদস্য বাপী সামন্ত জানিয়েছে আমরা বৃক্ষরোপণ টাকে উৎসবে পরিনত করতে চাই।তাই দুর্গাপূজো,কালী পূজো,বড়দিন, ইদে যেমন প্রতিটি মানুষ অংশগ্রহণ করে ঠিক সেই রকম বৃক্ষরোপণ উৎসবে সবাই কে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।অন্নপূর্ণার সেক্রেটারি শর্মিষ্ঠা চন্দ সোসাইটির পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ,প্রিন্সিপাল,প্রিয় ছাত্রছাত্রী, দুর্গাপুর ট্রাফিক ডিপার্টমেন্ট কে ধন্যবাদ জানিয়েছেন।তিনি জানিয়েছেন এই সোসাইটি মারাডি,খুটগড়িয়া নামক আদিবাসী গ্রামে,ফরিদপুর, পলাশডিহা,বেনাচিতিতে, ডি.পি.এল বয়েজ স্কুলে এই বৃক্ষরোপণ চলছে।

Pages