দল মত নির্বিশেষে পরিবেশ বাঁচাতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি সন্দেশখালিতে - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ জুলাই, ২০১৯

দল মত নির্বিশেষে পরিবেশ বাঁচাতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি সন্দেশখালিতে

বিবিপি নিউজ,অরিন্দম হরি,বসিরহাট:  প্রকৃতি ফিরে পাক তার স্বাভাবিক রূপ এই দাবী নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সন্দেশখালির বেড়মজুর ও ঝুপখালিতে 'যুব সমাজ কল্যাণ সংস্থার' পক্ষ থেকে আজ সকাল ৯ -১.৩০ টা পর্যন্ত এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

এদিন সকাল ৯ টায় বৃক্ষরোপন করে আনুষ্ঠানিক ভাবে র‍্যালির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সদস্য পার্থ মুখার্জী, সমাজসেবী বিনোদ বিহারী সরকার ও শিক্ষক কনোজ দাস।  ১০০ সাইকেল আরোহী অত্যন্ত গরমেও প্রায় ১২ কিমি পথ সাইকেল চালিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়।  বেড়মজুর কাছারী পাড়া থেকে শুরু হয়ে বেড়মজুর হাটখোলা-তালতলা-তেভাগা-বেড়মজুর নতুন বাজার-রামপুর বাসস্ট্যান্ড-হালদার ঘেরি হয়ে বেড়মজুর বটতলাতে র‍্যালি সমাপ্তি হয়।

র‍্যালি যখন পৌঁছে যায় বেড়মজুর তেভাগা শহীদ স্মৃতি বিদ্যালয় ও রামপুর প্রমোদ দাশগুপ্ত স্মৃতি শিক্ষানিকেতনে।স্কুলে  'পরিবেশ ও আমরা' বিষয়ে আলোচনায় বক্তব্য পেশ করেন পরিবেশ আন্দোলনের অন্যতম পার্থ মুখার্জী, যুব সমাজ কল্যাণ সংস্থার সম্পাদক প্রদীপ্ত সরকার, জলবিজ্ঞান আন্দোলনের নেতা প্রদ্যৎ রায়,মুজিবর গাজী,বিশ্বজিৎ দাস,স্বপন সরদার প্রমুখ।

 গাছ,জল,প্লাস্টিক,বায়ু,মাটি ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বাজারে বাজারে ও স্কুলে গুলিতে। চারটি স্কুলের ছাত্র-ছাত্রী,এলাকার মানুষ,ও সংস্থার সদস্য-সদস্যাদের এই র‍্যালি অভিনবত্বের স্বাক্ষী হয়ে থাকলো সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলিতে। দলমত নির্বিশেষে প্রকৃতিকে বাঁচাত দিকে দিকে আন্দোলন গড়ে তোলার ডাক দেন সুমন্ত সরকার,চঞ্চল দাস, গোপন বর্মন,সজল সরদার, তাপসা দাস,শুভঙ্কর দাস প্রমুখদের নেতৃত্বে এগিয়ে চলা ১০০ জন সাইকেল আরোহী। সংস্থার সম্পাদক প্রদীপ্ত সরকার বলেন,  প্রকৃতিকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে শুধু সুন্দরবনবাসী নয় সমগ্র রাজ্য তথা দেশ গুলিকে উদ্যোগ নিতে হবে।

আপনি কি গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস,ফিচার, গবেষণা মূলক লেখা লেখেন। তাহলে আপনার অপ্রকাশিত লেখা টাইপ করে (বাংলা মোবাইল ফ্রন্ট অথবা অভ্র ফ্রন্টে) পাঠিয়ে দিন আমাদের দপ্তরের হোয়াটস্অ্যাপ নম্বরে 7003345558

সঙ্গে আপনার ছবি ও পরিচয়। প্রতিদিনই লেখা পাঠাতে পারেন। নির্বাচিত লেখা প্রকাশ হবে আমাদের পোর্টালে প্রতি  সপ্তাহের শনিবার ও রবিবার।

আপনি কি ছবি তুলতে বা ছবি আঁকতে ভালোবাসেন তাহলে আপনার আঁকা বা তোলা ইউনিক ছবি ক্যাপশন সহ পাঠিয়ে দিন আমাদের দপ্তরের ইমেল-এ (bbplive.news@gmail.com) । আমরা প্রকাশ করবো আপনার আঁকা বা তোলা অপ্রকাশিত ছবি


বাংলা ভাষায় আন্তর্জাতিক,দেশ,রাজ্য,জেলা, ভাইরাল, বিনোদনের পাশাপাশি অটো, এবং প্রযুক্তির সাম্প্রতিক খবর জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ bbpnews অথবা ফলো করুন ট্যুইটার bbp news আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল bbp live.



Pages