বৃক্ষরোপন করে জন্মদিন পালন করলো আগুড়ি পরিবার ফেসবুক গ্রুপের এক সদস্যের - BBP NEWS

Breaking

শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

বৃক্ষরোপন করে জন্মদিন পালন করলো আগুড়ি পরিবার ফেসবুক গ্রুপের এক সদস্যের

বিবিপি নিউজ,সনাতন গরাই,দুর্গাপুর: কেক কেটে, ভুরি ভোজ করে  জন্মদিন পালন তো আছেই। কিন্তু আগুরী পরিবার ফেসবুক গ্রুপের সদস্য আসানসোলের শরমিতা দাঁ তাঁর জন্মদিন পালন করলো  অন্যভাবে।বিশ্ব জুড়ে চলছে সবুজের অভাবে তীব্র গরম,এই গরমের কথা মাথায় রেখে আর পাঁচজনের মত জন্মদিন পালন না করে কিছু গাছ লাগিয়ে পালন করলো জন্মদিন।শরমিতা জানিয়েছে এটা তার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন পালন।এই ভাবে বৃক্ষরোপণ করে জন্মদিন পালনে সে খুব খুশি হয়েছে।সে

জানিয়েছে প্রত্যেকে যদি জন্মদিনে একটা করে গাছ বোপন করে তাহলে আমাদের পরিবেশ সুন্দর ভাবে গড়ে উঠবে।সে এটাও জানিয়েছে ভবিষ্যতেও এই ভাবে সমাজের জন্য কিছু করতে চায়।।আগুরী পরিবারের এডমিন বাপী সামন্ত জানিয়েছে আগুরী পরিবারের লক্ষ্য যেমন বৃক্ষরোপণ করা আবার অন্যদিকে সচেতন করা। আগুরী পরিবার ফেসবুক পোস্ট থেকেই অনুপ্রাণিত হয়েই  জন্মদিনে এই বৃক্ষরোপণ।

Pages