বিবিপি নিউজ: কিছুদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Vision। গত মাসে সাফায়ার গ্রেডিয়েন্ট আর ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট রঙে এই ফোন লঞ্চ করেছিল Motorola। তবে এতদিন শুধুমাত্র সাফায়ার গ্রেডিয়েন্ট রঙে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছিল।
এবার ব্রোঞ্জ গ্রেডিয়েন্ট রঙে ভারতে বিক্রি শুরু হল Motorola One Vision। ইতিমধ্যেই Flipkart এ নতুন রঙে এই ফোন বিক্রি শুরু হয়েছে। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, সেখানে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 25 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। এই প্রথম ভারতে কোন Motorola ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেল।
Motorola One Vision এর দাম 19,999 টাকা। 4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে।
