বিবিপি নিউজ নেটওয়ার্ক, কর্ণাটক: কয়েক দিন ধরে ভারী বর্ষণের ফলে জলমগ্ন বেশ কিছু এলাকা। যার ফলে একের পর এক ভূমিধসে তলিয়ে গেছে বাড়ি থেকে গাড়ি। এদিন সকালে কর্নাটকের বেলাগাভি জেলার নিপানীর কাছে জাতীয় সড়ক ৪-এ ১৫ ফুট লম্বা বিশাল ফাটল দেখা দিয়েছে। যার ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনও পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
