সারদাকাণ্ডে নয়া‌ মোড়, সিবিআইয়ের‌ মুখোমুখি রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য্য! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

সারদাকাণ্ডে নয়া‌ মোড়, সিবিআইয়ের‌ মুখোমুখি রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য্য!

কলকাতা,২২শে আগষ্ট: এবার সারদাকাণ্ডের তদন্তের মুখে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টচার্য। আজ বৃহস্পতিবার টানা ৩ ঘণ্টা রাজ্যের পর্যটন সচিবের দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সারদাকাণ্ডের সময় তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব ছিলেন অত্রি ভট্টাচার্য। 

সারদাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যের দফতরে পৌঁছল সিবিআই। টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সারদাকাণ্ডে সময়ে তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব ছিলেন অত্রি। সারদার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো রাজ্য সরকারের বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনগুলি থেকে আয় করত সারদাগোষ্ঠী। কার নির্দেশে সরকারি বিজ্ঞাপন দেওয়া হতো সারদাগোষ্ঠীর সংবাদপত্রে, তা অত্রির কাছে জানতে চান তদন্তকারারী। কত টাকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাও জানতে চাওয়া হয় বলে খবর।

Pages