বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত দুই‌ শিশু সহ ১০,আহত বেশ কয়েকজন! - BBP NEWS

Breaking

সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

বাস ও কন্টেনারের সংঘর্ষে মৃত দুই‌ শিশু সহ ১০,আহত বেশ কয়েকজন!

বিবিপি নিউজ নেটওয়ার্ক,মহারাষ্ট্র: ফের ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১০,আহত ২০ জন। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। দূর্ঘটনার পর বাস চালক ও কন্ট্রাক্টরের ঘটনা স্থলেই মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে। রবিবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে মহারাষ্ট্রের ধুলিয়া থেকে নিমগুলের দিকে যাচ্ছিল বাসটি। নিমগুলের কাছে একটি দশ চাকার কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭‌ জন যাত্রীর।
মধ্য রাতে দূর্ঘটনা ঘটায় উদ্ধার কাজে দেরী হওয়ায় আরো ৩ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তবে কন্টেনারের চালক পলাতক।

Pages