বিবিপি নিউজ: ফের রাজ্যের শাসকদল তৃণমূলের সরকারের নেত্রীকে দুষলেন লোকসভার বাংলার একনিষ্ঠ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
উনিশের লোকসভা ভোটে বিজেপি কাঁটায় বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার । বাংলায় গেরুয়া শিবিরের এই উত্থানের জন্য তৃণমূল নেত্রীকেই দায়ী করলেন অধীর চৌধুরী। তাঁর কথায় মমতা বন্দোপাধ্যায়ের নীতি ও দলের কার্যকলাপের জন্যই বিজেপিতে আস্থা রাখতে বাধ্য হয়েছেন মানুষ।
গেরুয়া শিবিরে পাপড়ি মেলার জন্য কংগ্রেস ও বামেদের শক্তি ক্ষয়কেও একই সঙ্গে কাঠগড়ায় তুলেছেন বহরমপুরের সাংসদ। অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূলের বিরোধী হিসাবে রাজ্যবাসী বিজেপিকে মেনে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাম ও কংগ্রেসকে ভাঙিয়ে তৃণমূলের শক্তি বাড়িয়েছেন। বিরোধী শূন্য করতে চেয়েছেন। যার জেরে বিরোধীদের ফাঁকা জায়গা দখল করার সুযোগ পেয়ে গিয়েছে গেরুয়া দলটি।'