পুলিশকর্মীর ছেলের মৃতদেহ উদ্ধার,আটক ২ - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

পুলিশকর্মীর ছেলের মৃতদেহ উদ্ধার,আটক ২

 বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা, বারাসাত: ফের পুলিশ আবাসনের নিচ থেকে উদ্ধার  এক পুলিশ কর্মীর ছেলের মৃতদেহ, মৃতের নাম প্রভাকর গিরি(২৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত প্রভাকর বিভিন্ন ব‍্যাঙ্কের সার্ভারের কাজ করতেন। শুক্রবার তিনি কাজে যাননি। দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে একবার বাড়িতে আসে। পরে,বিকালের দিকে ফের বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ৯টা ৩০ মিনিট নাগাদ পরিবারের তরফে ফোন করা হলে সে জানায়,বারাসত স্টেশনের পাশে বন্ধুদের সঙ্গে আছে। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছে বলে জানিয়েছিলেন।এরপর রাত ১১ বেজে যাওয়ায় তাঁর মোবাইলে আবার পরিবারের তরফে কল করা হলে, ফোন স্যুইচ অফ বলে জানান।


এরপর আজ সকালে বারাসত কাছারি ময়দানের পাশে পুলিশ আবাসনের নীচে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।

মৃতের বাবা কৃষ্ণানন্দ গিরি পুলিশ কর্মী। তিনি শাসন থানায় কর্মরত।আগে বারাসত থানাতেই পোস্টিং ছিল তাঁর।বারাসত কাছারি মাঠের পাশে পুলিশ আবাসনের দোতলায় পরিবার নিয়ে থাকেন কৃষ্ণানন্দ বাবু। তবে,এই মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি প্রভাকরের পরিবারের। তাঁদের অভিযোগ, প্রভাকরকে খুন করা হয়েছে। তাঁর কান ও মুখ দিয়ে রক্ত বেরেচ্ছিল।সন্দেহের তীর বন্ধুদের দিকেই।ঘটনার পর‌ই বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ‌ও শুরু করা হয়েছে। 

Pages