নিজস্ব সংবাদদাতা,বনগাঁ: ফের ডেঙ্গু জ্বরে বলি নবম শ্রেণীর ছাত্রী। একের পর এক মৃত্যুতে উঠেছে প্রশ্ন। দিনের পর দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাবড়া অশোকনগর এলাকায় পর উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ডেঙ্গু ও অজানা জ্বরে মৃত্যু হয়ে কমপক্ষে ২০ জনের।
বুধবার রাত তিনটে নাগাদ বনগাঁ হাসপালে মৃত্যু হয় নবম শ্রেণীর এক ছাত্রীর। মৃতার নাম অনুষা সরকার ( ১৪)। রক্তের রিপোর্টে ডেঙ্গি ধরা পড়েছিল। মৃতা ছাত্রীর বাড়ি গাইঘাটা থানার ডোমা অঞ্চলের মনমোহন এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার থেকে জ্বরে ভুগছিল অনুষা। বুধবার রক্তের রিপোর্টে করা হলে রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। এরপরেই তাকে বনগাঁর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাতের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কিছু বুঝে ওঠার আগেই রাত তিনটে নাগাদ তার মৃত্যু হয়।