আর্থিক লোকসান, ১০ হাজারকর্মী ছাঁটাই এর সিদ্ধান্তে Parle - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

আর্থিক লোকসান, ১০ হাজারকর্মী ছাঁটাই এর সিদ্ধান্তে Parle

নিউজ নেটওয়ার্ক,বেঙ্গালুরুর,২২শে আগষ্ট:  এবার বিপাকে ৯০ বছরের প্রাচীন  বিস্কুট নির্মাতা সংস্থা পার্লে প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। আর্থিক লোকসানে পড়েছে,এবার কর্মী ছাঁটাইয়ের পথে। প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে পার্লে সংস্থাটি। বর্তমানে কর্মী সংখ্যা স্থানীয় ও অস্থায়ী মিলিয়ে প্রায় এক লক্ষ।

সংস্থার ক্যাটেগরি হেড মায়াঙ্ক শাহ একথা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই সংস্থার লাভের অঙ্ক প্রায় শূন্য। সার্কুলেশন কমেছে হু হু করে। যার ফলেই এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে পারে সংস্থা। প্রথম দফায় ৮-১০ হাজার কর্মী ছাঁটাই হতে পারে। অস্থায়ী কর্মীরাও রেহাই পাবেন না।

এদিন মায়াঙ্ক শাহ বলেন, ‘‘২০১৭ সালে জিএসটি লাগু হওয়ার পর থেকেই আর্থিক মন্দার মুখে পড়ে বিস্কুটের এই জনপ্রিয় ব্র্যান্ড। লোকসানের অঙ্ক বেড়েছে চড়চড়িয়ে। বাধ্য হয়েই এক প্যাকেট বিস্কুটের দাম কম করে পাঁচ টাকা রাখতে হয়েছে। ফলে লাভের খাতায় জমা হয়েছে সামান্যই। সরকার হস্তক্ষেপ না করলে এই বেহাল অবস্থা কাটবে না।''

Pages