বিবিপি নিউজ,কলকাতা: এবার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত যেকোনও সংশয় কাটিয়ে নেওয়া সহজ পদ্ধতি আবিষ্কার। সরকারি পিএফ সংক্রান্ত যেকোন সমস্যার জন্য সংশ্লিষ্ট শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলে। এমনই ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)।
মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রাহক-কর্মচারীদের যাবতীয় প্রশ্নের জবাব দিতে এবং যেকোনওরকম ফিডব্যাক দিতে চালু করা হচ্ছে ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের প্রত্যেক ফিল্ড অফিসে প্রতি মাসের ১০ তারিখে বসবে এই প্রশ্নোত্তরের আসর। যেখানে ইপিএফ সংক্রান্ত যেকোনও সংশয়, সমস্যা কিংবা বিভ্রান্তি নিয়ে হাজির হতে পারবেন গ্রাহকেরা। প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে গ্রাহকদের সংশয় দূর করবেন ফিল্ড অফিসের আধিকারিকেরা। এমনই নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে।