কেউ ‘বন্দে মাতরম্’ না গাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের - BBP NEWS

Breaking

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেউ ‘বন্দে মাতরম্’ না গাইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের



বিবিপি নিউজ: বন্দেমাতরম কেউ গাইতে না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। এমনটাই জানিয়েছেন দেশের শীর্ষ আদালত। কেউ নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে ‘বন্দে মাতরম্’ না গাইলে তা ফৌজদারি অপরাধ হতে পারে না। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা যায় না। পুরোনো রায় উল্লেখ করে এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।



দেশে সর্বত্র সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’-এর দুই স্তবকের পরিবর্তে ছয়টি স্তবকই গাওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন কর্নাটকের সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ। মঙ্গলবার ওই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত , বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। এ ব্যাপারে কেন্দ্রেরও বক্তব্য জানতে চেয়েছে আদালত। তবে আলাদা করে কোনও নোটিস জারি করা হয়নি।সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, ‘বন্দে মাতরম্’-ই দেশের জাতীয় গান। তা নিয়ে আদালতের বলার কিছু নেই। তবে, কেউ যদি গানটি না গান, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা শাস্তিমূলক পদক্ষেপ সংবিধানের ২৫ ও ২৬ অনুচ্ছেদে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ক্ষুণ্ণ করে কি না, আদালত কেবল সেই দিকটিই খতিয়ে দেখবে। ১৯৮৬ সালের বিজয় ইম্যানুয়েল মামলার রায়ের কথা উল্লেখ করেন বিচারপতি বাগচী। তিনি জানান, ওই রায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কেউ যদি নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে জাতীয় সঙ্গীত না গাওয়ার সিদ্ধান্ত নেন, তা হলে তাঁকে জোর করা বা সাজা দেওয়া যাবে না।


মামলাকারী সঙ্গীতশিল্পীর বক্তব্য, ‘বন্দে মাতরম্’-এর মোট ছয়টি স্তবকের মধ্যে শেষ চার স্তবকে স্পষ্টতই হিন্দু দেবদেবীর বন্দনা রয়েছে। তাই সম্পূর্ণ গানটি বাধ্যতামূলক করা হলে তা দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী হয়ে উঠবে। তা ছাড়া কেন্দ্রের নয়া সংশোধনী অনুযায়ী, কেউ যদি জাতীয় গান গাইতে বাধা দেন, তবে তাঁর ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা দুইই হতে পারে। কৃষ্ণার দাবি, এতে ব্যক্তিগত স্বাধীনতা এবং বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়।

Pages