বিবিপি নিউজ,নয়াদিল্লি: দেশের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পদত্যাগ ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে দেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
জ্ঞানেশের পদত্যাগপত্র দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর উদ্দেশে লেখা ওই চিঠিতে লেখা, ‘সম্মান এবং দায়িত্ববোধ থেকে এতদ্বারা মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করছি আমি। বিচার-বিবেচনা, আত্মসমীক্ষার পর এই সিদ্ধান্ত। ভারত সরকার এবং দেশের মানুষ আমার উপর যে আস্থা রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ আমি’।
দেশজুড়ে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। একতরফা ভাবে SIR নিয়ে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে পথে নামছে ককরোচ জনতা পার্টি। সেই আবহেই জ্ঞানেশ পদত্যাগ করেছেন বলে দাবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই মর্মে একটি পদত্যাগপত্রও ছড়িয়ে পড়েছে। এবার সেই নিয়ে সতর্ক করল জাতীয় নির্বাচন কমিশন। চিঠিটি আসলে ভুয়ো বলে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন।

