১০ বছরে পর কি বদলা? অমিতের যাতাকলে চিদাম্বরম! পাঁচিল টপকে গ্রেফতার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

১০ বছরে পর কি বদলা? অমিতের যাতাকলে চিদাম্বরম! পাঁচিল টপকে গ্রেফতার

বিবিপি নিউজ নেটওয়ার্ক,২১শে আগষ্ট: তবে কি ক্ষমতায় পুনঃবৃত্তি  নাকি বদলা। দেশের রাজধানীর মসনদে এখন ক্ষমতার লড়াই তার প্রমাণ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কংগ্রেসের প্রভাবশালী নেতা চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ভুয়ো সংঘর্ষ মামলায় বিজেপির নেতা অমিত শাহকে গ্রেফতার করেছিল সিবিআই। তার ঠিক ১০ বছর পর পুনঃ বৃত্তি ভারতের ইতিহাসে। এবার গ্রেফতার হলেন চিদম্বরম। আর বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর কুর্সিতে বিজেপির অমিত।

কংগ্রেসের আমলে মনমোহন সিং সরকারের ১০ বছরের জমানায় অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ছিলেন পি চিদম্বরম। ২০০৫ সালে সহারাবুদ্দিন শেখকে পুলিস হেফাজতে হত্যা করা হয়েছে অভিযোগ ওঠে। ওই সময়ে গুজরাটের স্বরাষ্ট্র দফতর ছিল অমিত শাহের অধীনে। সহরাবুদ্দিনের বিরুদ্ধে তখন ৬০টি মামলা ঝুলে ছিল। অভিযোগ ওঠে, অমিতের অনুমতি পেয়ে ভুয়ো সংঘর্ষে সহরাবুদ্দিনকে খুন করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে চলে শুনানি। শেষ পর্যায়ে ২০১০ সালের জানুয়ারি মাসে মামলাটি সিবিআইয়ের হাতে দেয় সুপ্রিম কোর্ট। তার ঠিক ৬ মাস পর ওই বছরের জুলাইয়ে অমিত শাহকে গ্রেফতার করেন তদন্তকারী সংস্থা। তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। গুজরাট হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন অমিত। কিন্তু আপত্তি তুলে সিবিআই জানিয়েছিল, রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে প্রমাণ নষ্ট বা সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। তিন মাস জেলে থাকার পর
অক্টোবরে অমিত শাহকে জামিন দেয় গুজরাট হাইকোর্ট। পরের দিন সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি নির্দেশ দেন, গুজরাটে থাকতে পারবেন না অমিত শাহ। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত নিজের রাজ্যে ঢুকতে পারেননি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। তখন অমিত শাহ অভিযোগ করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে সিবিআই দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে কংগ্রেস।

তবে কি এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।  ২০১৯ সালে দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের মসনদে নরেন্দ্র মোদী। আর স্বরাষ্ট্রমন্ত্রী পদে অমিত শাহ। একের পর এক ভারতের ইতিহাসে সার্জিক্যাল স্ট্রাইক। ৩৭০ ধারা বিলোপের পর গোটা দেশ ও আন্তর্জাতিক স্তর নড়িয়ে দিলেন কাশ্মির ইস্যু নিয়ে। তবে ফের চিদম্বরমের গ্রেফতারের পর ফের সামাজিক মাধ্যমে অমিতের যাতাকলে পঞ্চমুখ নেটিজেনরা।

 ২৭ ঘন্টা অধরা থাকার পর আইএনএক্স মিডিয়ায় দুর্নীতির অভিযোগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই।  আপাততভাবে দুটি মামলাতে কোনও মিল নেই। শুধু একটাই মিল, খালি বদলে গিয়েছে পাত্র। সেদিন অমিত রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিলেন। আজ সেই একই অভিযোগ করলেন পি চিদম্বরম।  তবে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে সিবিআই অধিকারীদের। পাঁচিলে টপকে ঘরে ঢুকে গ্রেফতার করা হয়েছে।

Pages