জলমগ্ন রাজপথ,বিপাকে সাধারণ মানুষ,পাম্প ষ্টেশনে মেয়র! - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

জলমগ্ন রাজপথ,বিপাকে সাধারণ মানুষ,পাম্প ষ্টেশনে মেয়র!


বিবিপি নিউজ,ঐশ্বর্য্য দাস: টানা বৃষ্টির জেরে কলকাতা শহরের নানা জায়গায় জমেছে জল।দুই ২৪ পরগনায় ভারী বর্ষণ।যান চ্লাচলে পড়ছে বাঁধা।

তপসিয়াতে হাটু জলের জন্য গাড়ির গতি খুব কম রাখা হয়েছে।গোটা সোনারপুর জুড়ে জল থৈ থৈ অবস্থা। জলমগ্ন সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া, আলিপুর।‌বিমান বন্দরে জল জমার কারণে বিমান পরিষেবা বন্দ বর্তমানে।এছাড়া হাওড়া, হুগলি, মুর্শিদাবাদে ও রাতভোর হয়েছে বৃষ্টিপাত।

শহরের অনেক জায়গায় গাছ পড়ে বিঘ্ন ঘটেছে যান চলাচল।তবে দুপুরের মধ্যে জল কমে যাবে ধারণা করা যাচ্ছে। মহানগরের রাজ পথ এক কথায় মিনি দিঘাতে পরিণত হয়েছে বলে আক্ষেপ নগরবাসীদের। এদিকে শহরের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে মাঠে নেমেছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম, এদিন সকালে পাম্প ষ্টেশন খতিয়ে দেখেন।

Pages