বিবিপি নিউজ,মাসুদুর রহমান: ডুগং এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী।এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ থাইল্যান্ডের সমুদ্র থেকে ডুগং প্রজাতির স্তন্যপায়ী প্রাণী শাবককে পাওয়া গিয়েছিল। ইন্টারন্যাশানাল ইউনিয়ন ফর কন্সেরভেশন অফ নেচার অনুযায়ী বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে এই প্রজাতির প্রাণী।পিতৃ মাতৃহীন ওই ডুগংকে দত্তক নেন একজন বিজ্ঞানী।সেই বিজ্ঞানী তার নাম দেন 'মরিয়ম'। 'মরিয়ম' এর বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। সারা পৃথিবী থেকেই সাহায্য পাঠাতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন।কিন্তু হঠাৎই সেই মরিয়াম মারা গেল,কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরীক্ষা করে তার পেটের মধ্য থেকে পাওয়া গিয়েছে প্লাস্টিক। যদিও বিজ্ঞানীরা বলছেন ওই প্লাস্টিকের কারণেই তার অন্ত্রে সংক্রমণ হয়।সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে তার রক্তে। তার ফলেই মৃত্যু হয় মরিয়ামের। মরিয়ামের এই মৃত্যুতে শোকস্তব্ধ পশুপ্রেমীরা।
শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
