রামপুরহাট,২২শে আগষ্ট: ফের ভুল চিকিৎসায় প্রাণ হারালেন এক কিশোর। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বছর দশের ছেলে। তাকে দেওয়া হল সাপে কামড়ানোর ইনজেকশন। তার জেরে মৃত্যু হল। এমনই অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মৃত ছাত্রের নাম দেব মাল, বাড়ি বীরভূমের নলহাটি থানার গোঁসাইপুর গ্রামে। কয়েকদিন ধরেই পেটে ব্যথায় ভুগছিল সে। বুধবার রাতে যন্ত্রণা বাড়ায় তাকে প্রথমে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
মৃত কিশোরের বাবার অভিযোগে, চিকিৎসকদের পেটে ব্যাথা হওয়ার কথা জানলেও , চিকিৎসকরা বলেন সাপে কামড়েছে। এরপর ছেলেকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দিয়ে দেন চিকিৎসক। এরপরেই মৃত্যু হয় দেবের। বিষয়টি জানিয়ে হাসপাতালের এমএসভিপির কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।