ওয়াটার এটিএম-এ বন্ধ, জলের হাহাকার এলাকায় - BBP NEWS

Breaking

রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

ওয়াটার এটিএম-এ বন্ধ, জলের হাহাকার এলাকায়

সনাতন গরাই,দুর্গাপুর: গ্রীষ্ম,বর্ষা,শীত সবসময়ই বন্ধ ওয়াটার এটিম। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় করা হয়েছিল এই জলের পরিষেবা কেন্দ্রগুলো। মাঝে মাঝে রঙচঙে করা হয় এটিএম এর দেওয়াল গুলো।সাধারন মানুষের কথা ভেবে এই জলের পরিষেবা কেন্দ্র গুলি করা হয়েছিল,কিন্তূ করেই বা কি লাভ হলো শুরুর সময় থেকে এক বারের জন্যও খোলা হয়নি।‌

এই পরিষেবা কেন্দ্র গুলি খোলা তো দূরের কথা বাইরে বিষাক্ত আগাছায় জঙ্গলের সৃষ্টি। দুর্গাপুর জুড়ে এখনো হাহাকার জলের। সাধারণ মানুষ চাতক পাখির মত জল খুঁজে বেড়ালেও কোথায় মেলে না জল। দোকানে লিটার পিছু  জল কিনতে গেলে লাগে ২০টাকা। আর এই এটিম গুলোর থেকে জল নিলে লিটার পিছু লাগত দুই টাকা।

দুর্গাপুর মিউনিসিপ্যালিটি থেকে করা হয়েছিল এই জলের পরিষেবা কেন্দ্রগুলি।দুর্গাপুর পৌরসভার দাবি পর্যাপ্ত জল না থাকায় এবং বিদ্যুৎ পরিষেবা ঠিক ঠাক না থাকায় এইগুলি চালু করা সম্ভব হয়নি।তবে পরিকল্পনা চলছে আর কিছুদিনের মধ্যে সম্যসা গুলো কাটলেই শুরু করা হবে এই জলের পরিষেবা কেন্দ্রগুলো।

 দুর্গাপুর বাসী এখন চাতক পাখির মত এই জল পরিষেবা কেন্দ্র গুলির দিকে তাকিয়ে।আদৌও কি এই ওয়াটার এটিম গুলো স্বাভাবিক হবে না কি একই পরে থাকবে,এটাই এখন দেখার।

Pages