বিবিপি নিউজ নেটওয়ার্ক: ফের বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য যোগী রাজ্যে। বিজেপির হিটলার নেতা উত্তর প্রদেশে ক্ষমতায় আসার পর কুখ্যাত দুষ্কৃতীদের এনকাউন্টারে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার ফের কেন্দ্রবিন্দুতে যোগী সরকার।
দিনেদুপুরে প্রাণ হারালেন এক সাংবাদিক। বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল এক সাংবাদিক ও তার ভাইকে। তবে এবারও ঝামেলা গরু কেন্দ্রীক।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গোরক্ষকদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। গনপিটুনিতেই প্রান হারিয়েছেন অনেকেই। তবে এবার গরুর গোবর রাখাকে কেন্দ্র করে প্রান হারালেন এক সাংবাদিক ও তার ভাই। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। মৃত সাংবাদিকেল নাম আশিস জানওয়ানি ও তাঁর ভাই আশুতোষ জানওয়ানি।
এই ঘটনার পরেই উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। পুলিশের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের। তবে মৃতের পরিবারের অভিযোগ, গোবর রাখা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। তাঁদের প্রতিবেশী মহিপাল বাড়িতে ঢুকে গুলি করে খুন করেছে আশিস এবং আশুতোষকে। আশিস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার কী করে চলবে তা নিয়েই চিন্তা হচ্ছে।
এদিকে ঘটনার পর তদন্তের নির্দেশ না দিয়ে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বহুল পরিচিত একটি হিন্দি খবরের কাগজে কাজ করতেন আশিস জানওয়ানি। দীর্ঘদিন ধরেই স্থানীয় মদ মাফিয়াদের সঙ্গে গন্ডগোল চলছিল। তাদের বিরুদ্ধে খবর প্রকাশ করার জন্য আশিসকে হুমকি দিচ্ছিল। বিষয়টি পুলিশকে বারবার জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি এক প্রতিবেশী মহিপালের সঙ্গেও বাড়ির পাশে গোবর রাখা নিয়ে গন্ডগোল চলছিল। বেশ কয়েকবার বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝামেলাও হয়। এই দুটি ঘটনার জেরেই নাকি বাড়িতে ঢুকে আশিস ও তাঁর ভাইকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থানেই মৃ্ত্যু হয় আশুতোষের। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আশিস। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বেশ কয়েকজনকে আটক করে জেরা করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন উত্তরপ্রদেশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল উপেন্দ্র আগরওয়াল।