বিবিপি নিউজ: স্ত্রী অন্যের সাথে পরকিয়ায় লিপ্ত।জানাজানি হতেই বাড়িতে ঝামেলা শুরু। মানষিক অবসাদে ভুগছিলেন স্বনামধন্য মৃৎশিল্পি। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন। ঘটনাটি ঘটেছে চন্দননগরের কুমোরপাড়া এলাকার। স্ত্রীর পরকীয়ার খবর জানতে পেরেই এই পথ বেছে নিয়েছেন বলেই দাবি পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।
আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিল্পীর দেহ। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ চন্দননগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে এলাকায় বেশ সুনাম ছিল মৃত শিল্পী অমিত পালের(৩৯)। এবছর বেশ কিছু পুজো কমিটির কাজের অর্ডারও পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই বিষয়েই বেশ কিছুদিন ধরে তাঁদের বাড়িতে অশান্তি চলছিল। গতকাল রাতে অশান্তি চরমে পৌঁছায় বলে দাবি স্থানীয়দের। শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, স্ত্রীর পরকীয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন অমিত। এরপর সকলের চোখের আড়ালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃৎশিল্পর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চন্দননগরের বাড়িতে।