বিবিপি নিউজ: নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল পুনে বিমানবন্দরের যাত্রীরা। করোনা যে আতঙ্কে ভীত করে দিয়েছে তা আর কোনো সন্দেহ নেই। বিমানের যাত্রী সন্দেহজনক করোনা আক্রান্ত। আর এর জেরেই আতঙ্কে বিমানের দ্বীতিয় মুখ্য এমার্জেন্সি দরজা দিয়ে বেরিয়ে পালালেন পাইলট।
ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার পুণে থেকে দিল্লিগামী একটি বিমানে ৷ বিমানে একজন যাত্রীর করোনা সন্দেহে পরিত্যক্ত এলাকায় নামানো হয় বিমান ৷ কিন্তু তারপরেই ঘটে যায় অদ্ভূত ঘটনা ৷ আতঙ্কের জেরে বিমান থেকে নেমে যান পাইলট ৷ বিমানের সেকেন্ডারি এগজিট দিয়ে নেমে যান তিনি ৷ সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা গিয়েছে পাইলটের দ্রুত বেরিয়ে আসার ঘটনাটি।
তবে এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, বিমানে সন্দেহজনক করোনা আক্রান্ত একজন যাত্রী ছিলেন। তিনি বিমানের প্রথম দিকের একটি সিটে বসেছিলেন ৷ বিমানটি অবতরণের সময় থেকেই নানা রকমের ব্যবস্থা নেওয়া হয়। সাধারণভাবে বিমান যেখানে নামে, তার থেকে অনেকটা দূরে বিমান অবতরণ করে। সামনের দরজা নিয়ে নামানো হয় ওই যাত্রীকে। এরপর অবশ্য পরীক্ষার পর যাত্রীর দেহে মরন ভাইরাস করোনা সংক্রমণ পাওয়া যায়নি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে বিমান ছেড়ে পালালেন পাইলট