বিবিপি নিউজ: দেশ জুড়ে জনতা কার্ফুর দিনেই বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। মরন ভাইরাস করোনার সংক্রমন রুখতে আগামীকাল বিকাল পাঁচটা থেকে পুরো সাড়ে চারদিন অর্থাৎ ২৭ মার্চ রাত বারোটা পর্যন্ত রাজ্যের পৌরসভা এলাকায় সহ গুরুত্বপূর্ণ জনপদ।
এই সাথে চারদিন লকডাউনে নিত্যপ্রয়োজনীয় এবং জরুরি পরিষেবার বাইরে থাকা যাবতীয় কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সাড়ে চার দিন রাজ্যে সব রকমের গণ পরিবহণও বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন। এ দিন বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। বাস, অটো, ট্যাক্সি-সহ প্রায় গোটা গণপরিবহণ ব্যবস্থাকেই সোমবার বিকেল থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত স্তব্ধ করে দেওয়া হচ্ছে।
এই সময়ে থানা,সংশোধানাগার, আদালত চালু থাকবে, পাশাপাশি ছাড় পাচ্ছে সংবাদমাধ্যমও, শুধু খাবার, দুধ, সবজি, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান আর হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো খোলা থাকবে। টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ, জঞ্জাল অপসারণ পরিষেবাও ছাড় পাচ্ছে। যে সব এলাকার জন্য লকডাউন ঘোষিত হল, সেই সব এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে। খুব জরুরি কাজে বেরলেও এক জায়গায় ৭ জনের বেশি লোককে জমায়েত হতে নিষেধ করে দেওয়া হয়েছে।