বিবিপি নিউজ: শিয়ালদহ-বনগাঁ শাখার বারাসত লোকালে বসে মদ্যপান করছে এক ব্যক্তি!ভাইরাল হল ভিডিও।পুলিশ জানিয়েছে সোমবার দোলের দিন রাত ৯.১২ এর বারাসত লোকাল যখন বিধাননগর ছেড়ে দমদমে ঢুকছিল তখনই এক ব্যক্তি ব্যাগ থেকে মদের বোতল বার করে মদ খাওয়া শুরু করে।ঐ দিন ট্রেন প্রায় ফাঁকা থাকায় প্রতিবাদ করেননি কোনো ব্যক্তি।অভিযুক্তের খোঁজ চলছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে জানলার কোনায় বসে মদ খাচ্ছেন এক ব্যক্তি।অপর দিকের সিটে বসে আছেন এক মহিলা যাত্রী।সমস্ত ঘটনায় প্রতিবাদের সুর শোনা গেল নিত্য যাত্রীদের মুখে।বনগাঁ লোকালের নিত্যযাত্রী শ্রীপর্ণা ব্যানার্জী বলেন এরকম ঘটনা চলতে থাকলে যাত্রীদের নিরাপত্তা কোথায়?প্রশ্ন উঠছে রেলের ভূমিকা নিয়েও।
যদিও এ ঘটনায় রেল পুলিশের এক উচ্চ পদস্থ কর্তার দাবী প্রতি কামরায় পুলিশ দেওয়া সত্যিই কষ্টকর,এসব ক্ষেত্রে পুলিশের সাথে সাথে মানুষ কে সচেতন থাকতে হয়।এধরণের অপরাধ করতে দেখলে পুলিশকে ফোন করে জানানো উচিত, এদিনের ঘটনায় কেউই পুলিশ কে ফোন করেননি।তিনি আরও জানান যে সম্প্রতি সাধারণ মানুষের ফোন পেয়ে তাস খেলে কিংবা প্রকাশ্যে নেশা করে এমন অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে